শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মজলিশে আমেলার তালিকা



২০১৫ইং সেশনের জন্য ঘোষিত কেন্দ্রীয় মজলিশে আমেলার তালিকা

১ . নুরুল ইসলাম আল-আমিন, সভাপতি
২. জি.এম. রুহুল আমীন, সহ-সভাপতি
৩ . শেখ ফজলুল করীম মারুফ, সেক্রেটারি জেনারেল

৪. শেখ মুহাম্মাদ নূর উন নাবী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল
৫. মুহা. আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক
৬. মুহা. সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক
৭. মুহা. ইলিয়াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক
৮. আ হ ম আলাউদ্দীন, অর্থ সম্পাদক
৯. মুহা. এমদাদুল্লাহ ফাহাদ , দফতর সম্পাদক
১০ . মুহা. হাসিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক
১১. মুহা. নোমান আহমাদ , মাদরাসা বিষয়ক সম্পাদক
১২. মুহা. মাহবুব আলম, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক
১৩ . শেখ মুহাম্মদ মারুফ , ছাত্রকল্যাণ সম্পাদক
১৪. মুহা. নূরুল করিম আকরাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
১৫. মুহা.আব্দুল্লাহ , কেন্দ্রীয় সদস্য
১৬ . মুহা. কাউসার আহমাদ , কেন্দ্রীয় সদস্য
১৭ . মুহা. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য

রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫

নগর সম্মেলন

আগামী ৬ ফেব্রুয়ারি মিরপুর-১নং ঈদগাহ ময়দানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম-এর নগর সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী প্রেসিডয়াম সদস্য নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম দাঃ বাঃ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইশা ছাত্র আন্দোলন-এর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম আল-আমীন।

সভাপতিত্ব করবেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম-এর সংগ্রামী সভাপতি মুহাম্মাদ শরিফুল ইসলাম।

আপনারা সকলে সাদর আমন্ত্রিত।

শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫

ইসলাম-ই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি: হাটহাজারী চারিয়া মাদ্রাসার বার্ষিকী সম্মেলনে-মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

ইসলাম-ই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি:
হাটহাজারী চারিয়া মাদ্রাসার বার্ষিকী সম্মেলনে-মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম




ইসলাম-ই মানবতার একমাত্র গ্যারান্টি। পৃথিবীতে যত ধর্ম ও মতবাদ আছে সব ভ্রান্ত। দুনিয়ায় সফলতা আর আখেরাতে মুক্তির জন্য ইসলাম ছাড়া বিকল্প কিছু নাই। কিন্তু আফসোস হচ্ছে আমরা জানার পরেও ইসলামের আলোকে জীবন গঠন করিনা।
উপরোক্ত আলোচনা গত ২৪ জানুয়ারী’১৫ইংরেজী শনিবার হাটহাজারী উপজেলাধিন কাছেমুল উলুম চারিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও তারুন্যের অহংকার আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। তিনি আরো বলেন, পাপিষ্ঠ জীবন নিয়ে কেউ কবর জগতে যেয়োনা। মৃত্যুর পূর্বে তাওবা করে অবশ্যই সবাইকে মউতের খাটিয়ার উপর শুইতে হবে।
মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্টিত এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ নদভী, জামিয়া ইসলামিয়া ভূজপুরের সদরে মুহতামিম আলহাজ্ব মাওলানা জালাল আহমদ, আল-হুদা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মীর ইদরীস, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির, প্রবাসী হাফেজ মাওলানা আজিজুল্লাহ ও সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ।

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০১৫

সৃষ্টির মাঝে চিন্তা করো আল্লাহকে দেখতে পাবে, কুরআন-সুন্নাহর অনুসরণের পূর্ণতার মাঝেই প্রকৃত মারেফত

 
ঐতিহ্যবাহী চরমোনাইয়ের মাহফিলের নমুনায় জাম্বুরি মাঠের মাহফিলের দ্বিতীয় দিবসের বয়ানে আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) আল্লাহর অস্তিত্ব ও মারেফত সম্পর্কে বলেছেন, মারেফত হলো আল্লাহকে চেনার নাম। সৃষ্টিই তাঁর অস্থিত্বের দলীল। পাহাড়-পর্বত, চন্দ্র-সূর্যসহ যত সৃষ্টি রয়েছে চিন্তা-গবেষণা করে দেখ তাঁর মাঝে আল্লাহর পরিচয় পাওয়া যায়। পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ সৃষ্টি হয়েছে এক ফোটা পানি থেকে; তা থেকে কিভাবে অস্তিত্বে এসেছে, কিভাবে লালিত-পালিত, শিশু থেকে বার্ধক্য পর্যন্ত মানবজীবনের ওপর আল্লাহর কত মেহেরবানী আছে তা নিয়ে চিন্তা এবং গবেষণা করলেই আল্লাহর অস্তিত্ব টের পাওয়া যায়।
শুক্রবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের আগ্রাবাদ জাম্মুরি মাঠে তিন দিন ব্যাপী (২২, ২৩ ও ২৪ জানুয়ারি) বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের দ্বিতীয় দিনের বয়ানে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
সর্বত্র ভেজালের দৌরাত্ম্য চলছে মন্তব্য করে পীর সাহেব চরমোনাই বলেন, আজকাল মারেফতেও ভেজাল ঢুকে পড়েছে। এক শ্রেণির মূর্খ বাবা ও দরবারি পীর সাহেবরা শরীয়ত ও মারেফতকে ভিন্ন ভিন্ন মতবাদ হিসেবে প্রচার করে মুসলমানদের মাঝে বিভক্তি এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। পীর সাহেব হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শরীয়ত ছাড়া মারেফত হতে পারে না। আল্লাহর রাসূল (সা.) মুসলিম উম্মাহর জন্য কুরআন ও সুন্নাহ রেখে গেছেন। কুরআন-সুন্নাহের অনুসরণের পূর্ণতার মাঝেই প্রকৃত মারেফত। মারেফতকে শরীয়তকে বিচ্ছিন্ন করে যারা দেখে তারা ভণ্ড, এদের থেকে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে।
মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সাইয়েদ মুহাম্মদ ফয়জুল করীম (সাহেবজাদা মরহুম পীর সাহেব)। বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা সদর (সভাপতি) অধ্যাপক মাওলানা মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে মাহফিলে বরেণ্য ওলামায়ে কেরামের মধ্যে তশরীফ এনেছেন, জামিয়া ওবায়দিয়া নানুপুরের শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, জামিয়া নাছিরুল ইসলাম ফতহপুরের মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা মুফতী সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, নাজির হাট বড় মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ ইদরীস, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজী, হযরত মাওলানা তাজুল ইসলাম, রাউজান সাইয়েদুশ শুহাদা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হাজী মুহাম্মদ ইউসুফ, জামিয়া পটিয়ার মুহাদ্দিস ও মাসিক আত-তাওহীদের সহ-সম্পাদক হযরত মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ হামযা, জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ আখতার হোসাইন, হযরত মাওলানা আবদুল মতীন, হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, হযরত মাওলানা মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, হযরত মাওলানা শেখ আমজাদ হুসাইন, হযরত মাওলানা আবদুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম জিহাদী প্রমুখ।
মাহফিলে মাওলানা ইউসুফ সাহেব বলেন, চরমোনাইয়ের মাহফিল জিকিরঅলাদের মাহফিল, এখানে মানুষ এলে সোনার মানুষে পরিণত হয়। আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী, নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ, আল্লামা শায়খ হারুন ইসলামাবাদী (রহ.)-সহ দেশের সকল হক্কানী ওলামায়ে কেরাম চরমোনাই তরীকা হক বলে স্বীকৃতি দিয়েছেন, দেশের সর্বস্তরের হক্কানি ওলামায়ে কেরাম এই চরমোনাইঅলাদের সাথে আছে, এটি একটি মকবুল তরীকা।

শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

১২ ডিসেম্বর ২০১৪। শুক্রবার। বেলা ২টা।
সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল হোক।